Search

Search

মানিকগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, জরিমানা অর্ধ লাখ টাকা

অভিযান-কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর | স্টার নিউজ
মানিকগঞ্জ শহরের একটি বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ‘খান ট্রেডার্স’ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের লঞ্চ ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে খান ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আর বাসাবাড়িতে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটি অপকৌশল। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সম্পর্কিত খবর :