Search

Search

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ | স্টার নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাক্‌বিতণ্ডার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও পোলট্রি খামারে ভাঙচুরের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ধরন্তী এলাকায় বাউল দুর্গাচরণের বাউল মেলা চলাকালে চেয়ারম্যান সায়েদ হোসেনের পক্ষের লোকজনের সঙ্গে পাশের চাকসার এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বাক্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বুধবার সকালে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। এরপর বেলা ১২টা থেকে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। এ সময় কয়েকটি বাড়িঘর ও পোলট্রি খামারে ভাঙচুরের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

খবর পেয়ে সরাইল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক ধরা ও ছাড়া নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এর জেরে তারা সংঘর্ষে জড়িয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর :