Search

Search

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল | স্টার নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের শহর শাখার সাবেক সভাপতি তোহরুল ইসলাম-তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি বলেছেন আপনার পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি আপনি মজলুম ছিলেন, আপনার প্রতি অনেক বেশি নির্যাতন করা হয়েছে। আপনি দেশে আসার পরে ছাত্র সমাজের মনের ভাষা বুঝতে ব্যর্থ হন, যদি আপনি ছাত্র সমাজের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে স্বৈরাচার কায়েম হয়েছিল। আবারও যদি আপনি একই কাহিনী করেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চান, এ দেশের ছাত্র সমাজ, এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে রুখে দেবে।’

ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি আব্দুল আজিজ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘শাকসু নির্বাচন স্থগিতাদেশ অনতিবিলম্বে ফিরিয়ে নিতে হবে, ছাত্রদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থগিতাদেশ ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শহর সেক্রেটারি ইউসুফ আল গালিব, বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর :