Search

Search

ভোরের কুয়াশা শেষে ঢাকার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

কুয়াশা কাটিয়ে রোদেলা রাজধানীর তেজগাঁও এলাকা | ছবি: রেজাউল করিম শামীম
রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে দিনে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বেশি অনুভব হতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোর ও সকালের দিকে হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রর্তা ছিল ৮৭ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় এ এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইভাবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সম্পর্কিত খবর :