Search

Search

আনোয়ারায় ৬৫০ একর জমিতে ফ্রি ট্রেড জোন করা হবে: আশিক চৌধুরি

কথা বলছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন | স্টার নিউজ
অন্তর্বর্তী সরকার দেশে ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেছেন, ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসেবে প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ থেকে ৬৫০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ প্রচার সংস্থাগুলোর (আইপিএ) গভর্নিং বোর্ডের ৪র্থ সভার সিদ্ধান্তগুলোর ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আশিক চৌধুরি বলেন, 'এটিকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা ও বিধিমালায় পরিবর্তন আনতে হবে। সেটি নির্বাচিত সরকার করবে। এই বছরের শেষের নাগাদ একটি ফ্রি ট্রেড জোনের ক্ষেত্রে আমরা একটি ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারবো'।

তিনি আরও বলেন, 'মিরশরাইতে সাড়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনের মাস্টার প্ল্যান করা হবে। জায়গাটি খালি রয়েছে। যা ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে থাকলেও সেটি বাতিল হওয়ায় মাস্টার প্ল্যানের জন্য বাছাই করা হয়েছে। এটি বেজা মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে'।

সম্পর্কিত খবর :