গোপন ঘাঁটি থেকে সুদানে হামলা চালাচ্ছে মিশর
গোপন একটি বিমানঘাঁটি থেকে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ওপর ড্রোন হামলা চালাচ্ছে মিশর। স্যাটেলাইট ইমেজ, ফ্লাইট রেকর্ডস ও ভিডিও তথ্য যাছাই এবং সাক্ষাৎকার নিয়ে এমন খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ওই ঘাঁটি থেকে অন্তত ছয় মাস ধরে হামলা চালিয়ে আসছে মিশর। দেশটির পশ্চিমাঞ্চলীয় মরু অঞ্চলে একটি কৃষি প্রজেক্টে লুকানো ওই ঘাঁটি থেকে এই হামলা চালানো হচ্ছে।
সুদান সরকার ও সুদানিজ আর্মড ফোর্সেসকে (এসএএফ) সমর্থন দিয়ে আসছে মিশর। সাম্প্রতিক সময়ে এই দুই বাহিনীর কাছে থেকে কৌশলগত বেশ কয়েকটি শহর দখল করে নেয় আরএসএফ। বিশেষ করে উত্তর দারফুরের এল-ফাশের। শহরটি দখল করে নেওয়ার পর আধা সামরিক বাহিনীর সদস্যরা ব্যাপক গণহত্যা চালায়।
এর আগে মনে করা হতো, সুদানে মিশর মূলত একটি কূটনৈতিক খেলোয়াড়। কিন্তু এখন তথ্য বলছে, এই সংঘাতে সরাসরি সম্পৃক্ততা রয়েছে দেশটির। আর দিন দিন সেই অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।
আরএসএফ এল-ফাশের শহর দখল করে নেওয়ার পর এসএএফ’কে সামরিক সহায়তা বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় বলে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল মিডল ইস্ট আই। এমনকি নিজেদের সীমান্ত লাগোয়া অঞ্চলে আরএসএফ’র সরবরাহ বহরেও ক্রমাগত বোমাবর্ষণ করে যাচ্ছে মিশর।