সংঘাত এড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র-ইরান এবার আলোচনার টেবিলে
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত এড়াতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র। এজন্য কূটনীতিক উপায়ে সংঘাত এড়ানোর একটি পথ বের করার চেষ্টা করছে দেশ দুটি।
এ নিয়ে ইরানের দিক থেকে বার্তা আসার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘গুরুত্ব দিয়ে আলোচনা’ করছে ইরান।
এর কয়েক ঘণ্টা আগে ইরানের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, আলোচনার বিষয়ে অগ্রগতি হয়েছে।
সেই সূত্র ধরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার বিশ্বাস ইরান ‘পরমাণু অস্ত্র না রাখার’ ব্যাপারে সম্মত হবে। তবে ইরান সত্যিই এ ধরনের কোনো চুক্তি করবে কিনা, তা জানেন না বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলছে। গুরুত্ব দিয়ে আমাদের সঙ্গে কথা বলছে।’
এ সময় তিনি জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে ইরানের দিকে যুক্তরাষ্ট্রের ‘আরমাডা’ যাচ্ছে। ওই অঞ্চলে আমাদের বড়, শক্তিশালী জাহাজ যাচ্ছে।
‘আমি আশা করি গ্রহণযোগ্য কিছু নিয়ে আলোচনা করবে তারা’, বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগে মুখ খোলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান।
এক্সে এক পোস্টে তিনি লেখেন, মিডিয়ায় কৃত্রিমভাবে তৈরি করা যুদ্ধ ন্যারেটিভের বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।
তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি লারিজানি।