Search

Search

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান | ছবি: সংগৃহীত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ থাকায় দুদকের আবেদন নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক।

এর আগে গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ৮ সেপ্টেম্বর এ মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

সম্পর্কিত খবর :