আয়নাঘরে গুম ও নির্যাতন
আজ সাক্ষ্য দিবেন আমান আযমী
ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম নির্যাতনের দুই মামলায় শেখ হাসিনা, সাবেক বর্তমান সেনাকর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিবেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এছাড়া, এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দির ওপর জেরা করবেন পলাতক আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
এদিকে, ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির ওপর জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।