রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সুখবর আসতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরু সুখবর আসতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে বহু মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমার মনে হয় ইউক্রেন ও রাশিয়া নিয়ে আমরা খুব ভালো করছি। প্রথমবারের মতো আমি এ কথা বলছি। আমার মনে হয়, আমরা কিছু ভালো খবর পাব।
ইউক্রেন যুদ্ধ বন্ধে বুধ ও বৃহস্পতিবার আবারও বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া ওই বৈঠকে কিয়েভ, মস্কো ও ওয়াশিংটনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকফ এই আলোচনায় অংশ নিতে আবুধাবি যাবেন।