Search

Search

এক্স আইডি ‘হ্যাক’ নিয়ে একটি দল ব্যবসা করছে: জামায়াত আমীর

কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমীর শফিকুর রহমান | ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, কিছু লোক আমার পেছনে লেগেছে। এক্স আইডি হ্যাক করে নোংরা তথ্য ছড়িয়েছে। সব কিছু স্পষ্ট হওয়ার পরও একটি দল এটা নিয়ে ব্যবসা করছে। আমরা হেদায়েতের জন্য দোয়া করি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে জনসভায় এ কথা বলেন তিনি। এরপর দুপুরে অংশ নেবেন ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায়। বিকেলে গাজীপুরের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জামায়াত আমীর বলেন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব সেই দিন আর নাই। এদিন আর ফিরে আসবে না। ২৪ এর যুবকের ঘুমিয়ে পড়েনি। তারা জেগে আছে। তার নিজের ভোটের পাহাড়াদারি করবে। তার সাথে অন্যের ভোটের পাহাড়াদারি করবে। কোনো দুর্বৃত্ত আর কারও ভোটে হাত দিতে পারবে না ইনশাল্লাহ।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দক্ষতা ও নিরপেক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতি আপনাদের জন্য দোয়া করবে। ১৮ কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। মেহেরবানি করে কারও কোনো ডান-বাম কথা শুনবেন না। আমরা কারও কাছে কোনো আনুকুল্য চাই না। কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা ছেড়ে দেব না।

সম্পর্কিত খবর :