Search

Search

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর ডিএমপির নিষেধাজ্ঞা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো | ছবি: সংগৃহীত
পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে রাজধানীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এই উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। এই আদেশ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো এবং বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, উৎসবের পবিত্রতা ক্ষুণ্ণ করে এমন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর :