Search

Search

ঢাবি-কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বাস সার্ভিসের উদ্বোধন করেন | ছবি: স্টার নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পড়ুয়া কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যাতায়াতের জন্য বাস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই বাস উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এ সময় ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল ইসলামসহ কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বাস্তব রুপ দিল ডাকসু। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি কাজ করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের সহযোগিতা পেলে সামনেও আমাদের এসব কাজ অব্যাহত থাকবে।

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, ‘সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লার দিকে ছেড়ে যাবে বাস। এরপর প্রতি রোববার সকালে কুমিল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে।

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনের আগে দেয়া একটি ইশতেহার ছিল, কুমিল্লার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, বাস ট্রিপ চালু করা হবে। সেই ইশতেহার আজকে বাস্তবে রুপ দিতে পারলাম।’ এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর :