Search

Search

রাজধানীতে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ব্যবস্থাপক কারাগারে

ছবি: সংগৃহীত
রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমিতে এক শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) ধার্য করেছেন আদালত।

শুক্রবার (২৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. নূর ইসলাম আদালতে উপস্থিত না থাকায় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি ধার্য করেন।

এর আগে, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর ঢাকার নয়াপল্টন মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমীতে প্লে শ্রেণিতে বাদী তার চার বছরের শিশুকে ভর্তি করান। গত ১১ জানুয়ারি ওই শিশু নিয়মিত স্কুলে আসা-যাওয়া করতে থাকে। গত ১৮ জানুয়ারি বাদী তার ছেলেকে সকালে স্কুলে দিয়ে আসেন। দুপুর ১টার দিকে ছেলেকে আনতে স্কুলে গিয়ে দেখেন ওই স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান তার অফিস কক্ষে শিশুকে জোরপূর্বক হাত চেপে ধরে আছেন এবং ও তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া চেয়ারে বসে আছে। তখন বাদী তার ছেলে বাচ্চাকে বিবর্ণ, ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় দেখেন।

একপর্যায়ে প্রিন্সিপাল ম্যাডামের স্বামী পবিত্র কুমার বড়ুয়া, টেবিলের ড্রয়ার থেকে স্ট্যাপলার মেশিন নিয়ে আমার ছেলের মুখে ঢুকিয়ে দেয় ও সোফার সাথে চেপে ধরে উপর্যুপরি মারতে থাকে।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেন শিশুটির মা। দুজনকে আসামি করে শিশু আইনের ৭০ ধারায় মামলাটি করা হয়েছে।

সম্পর্কিত খবর :