Search

Search

নির্বাচনে উপকূলীয় এলাকায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন: রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা

সহকারী নৌ প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা | স্টার নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকূলীয় এলাকায় ৫ হাজারের বেশি নৌ সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর ভোলা কন্টিজেন্ট পরিদর্শনকালে সহকারী নৌ প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য জানান।

মোহাম্মদ মুসা বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দ্বীপাঞ্চলীয় ও উপকূলীয় এলাকায় পাঁচ হাজারের বেশি নৌ সদস্য মোতায়েন করেছে। যাতে প্রতি অঞ্চলের ভোটাররা নিরাপত্তার সঙ্গে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, আমরা সে ব্যবস্থা করবো।

তিনি বলেন, যে কেন্দ্রগুলো তালিকাভুক্ত আছে, সেগুলো আমরা টহলসহ নজরদারি করেছি। সড়কপথ, নৌপথে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। আমাদের সঙ্গে বিজিবি, কোস্ট গার্ড, আনসার বিডিপি এবং স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কমিশনাররা রয়েছে।

এ সময় গণমাধ্যমকর্মী, স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, স্থানীয় প্রার্থী, ভোটারসহ সবার কাছে সহযোগিতা কামনা করেন সহকারী নৌপ্রধান মোহাম্মদ মুসা।

সম্পর্কিত খবর :