Search

Search

কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

বিএনপির প্রচারণা | সংগৃহীত
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান এ জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের আগে মাইকিং করায়, জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর প্রতিনিধি ইব্রাহিম নামের এক ব্যক্তিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মুরাদনগর উপজেলাজুড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর :