Search

Search

১১ দলীয় জোট জিতলে সীমান্তে হত্যা বন্ধ হবে: আসিফ মাহমুদ

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্য দেন | ছবি: স্টার নিউজ
১১ দলীয় জোট নির্বাচিত হলে সীমান্তে কেউ বাংলাদেশীদের হত্যা করার সাহস পাবে না বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায়নি। আপনাদের রঙিন কার্ড দেখে বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় ভোট দিতে ভুলবে না। গত ১৭ মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই প্লান করে রেখেছে কাকে ভোট দিতে হবে আর কাকে ভোট দিতে হবে না।

তিনি বলেন, আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পট করেছি, এই জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের শহীদসহ সর্বশেষ শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা হবে। আমরা বলেছি, সীমান্তে আগ্রাসনের শিকার ফেলানীসহ সব বাংলাদেশী হত্যার বিচার করা হবে। আর কেউ বাংলাদেশীদের গুলি করে হত্যা করতে পারবে না। সীমান্তে যদি আর একটা গুলি হয় আমরা দুইটা গুলি ছুড়ে তার জবাব দেব।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা ভোট ভোট দখল করতে চায় তাদের জন্য ছাত্রশক্তি- ছাত্রশিবিরের ভাইয়েরাই যথেষ্ট।

নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সমন্বয়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, দিনাজপুর ৫ আসনের ১১ দলের জোট প্রার্থী ডাক্তার আব্দুল আহাদসহ অন্যরা বক্তব্য দেন।

সম্পর্কিত খবর :