Search

Search

ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় পোশাক শ্রমিক নিহত

প্রতীকী ছবি | সংগৃহীত
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের চাপায়জীবন চন্দ্র (২০) নামেরএক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার চাঁনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র নামের যুবক বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইজি-বাইকের সঙ্গে ধাক্কা লেগে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের নিচে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়েদ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তার নাম জীবন চন্দ্র। তিনি পোশাক শ্রমিক। বিস্তারিত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর :