বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
প্রবাসী আয়ের উল্লম্ফনের ফলে দেশে ডলারের উদ্বৃত্ত তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ১৬টি ব্যাংক থেকে মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এতে এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট উভয়ই ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৪১৫ কোটি মার্কিন ডলার (৪.১৫ বিলিয়ন ডলার) কিনেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।