Search

Search

খাগড়াছড়ির পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

আগুনে পুড়ে ছাই বসতঘর | স্টার নিউজ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটি বলছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত পোনে ৮টার দিকে উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলী নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রঙ্গু মিয়ার ছেলে তুলা মিয়ার (৩৫) বসতঘর পুড়ে ছাই হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ২ কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়ি, ঘরের আসবাবপত্রসহ নগদ প্রায় ৯৩ হাজার টাকা আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর :