Search

Search

সুনামগঞ্জে শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ভাঙচুরের শিকার শিশির মনিরের গাড়ি | স্টার নিউজ
সুনামগঞ্জ-২আসনে জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়ি ক্যারভ্যানে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এসময় মোটরসাইকেলে করে একদল যুবক গাড়ির ওপর হামলা চালায়। একইসাথে ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িটি৷ হামলায় প্রচার গাড়িতে থাকা ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল বলেন, হামলার ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর :