Search

Search

হঠাৎ ইসরায়েল যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ | ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সোমবার দুজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, ওই সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ওই দুই কর্মকর্তার বরাতে আল আরাবিয়া জানিয়েছে, উইটকফের এই সফর শুরু হতে পারে মঙ্গলবার। ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। আবার গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাতেও মার্কিন প্রশাসন নেতানিয়াহুকে চাপ দিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, সফরে গাজার যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা চালাবেন উভয় নেতা। এছাড়া ইরান ইস্যু নিয়েও আলোচনা করবেন তারা।

উইটকফের এবারের সফরে ট্রাম্পের জামাতা জারেড কুশনার সঙ্গী না-ও হতে পারেন। এদিকে রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) চিফ অব স্টাফ ইয়াল জামিরও অংশ নেবেন।

সম্পর্কিত খবর :