বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কয়েকশ ভিক্ষুক
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে লালমনিরহাট সদর-৩ আসনে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য।
সদর আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে প্রচারণায় নেমেছেন লালমনিরহাট সদর ভিক্ষুক সমিতির সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে লালমনিরহাটের চাঁদনী বাজার এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডমাইক ব্যবহার করে লিফলেট হাতে নিয়ে প্রচারণা চালান কয়েকশ ভিক্ষুক। তারা এলাকাবাসীর কাছে ভোট চান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে।
ভিক্ষুকদের এমন ব্যতিক্রমী প্রচারণা এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি কৌতূহল ও আগ্রহ নিয়ে দেখেন।
এর আগে জেলা বিএনপির উদ্যোগে লালমনিরহাট সদরের ভিক্ষুকদের নিয়ে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়।