পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ার মিরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যনারে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের মিরপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খোকন আলী। আরও বক্তব্য দেন সাবু বিন ইসলাম, মো. জিয়াউর রহমান ও মো. সাইফুল আলম প্রমুখ।
বক্তারা চলতি মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশগ্রহণ করেন।