Search

Search

দেশটাকে আর কারও গোলামিতে পরিণত করতে চাই না: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা | ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে, আল্লাহ তাদের যেন শাহাদতের মর্যাদা দান করেন। আমরা তাদের পথেই চলতে চাই। কারণ এই দেশটাকে আমরা আর কারও গোলামিতে পরিণত করতে চাই না।’

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া কুমারখালি উপজেলায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের পরে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় আমির হামজা আরও বলেন, ‘এই দেশকে যেন আমরা সত্যিই আগামীতে বৈষম্যমুক্ত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এই সমস্ত থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।’

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ সহ স্থানীয় জামায়াত কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :