কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে অগ্নি দুর্ঘটনা, দগ্ধ ৪
কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৪টায় সরার চর পেট্রোল পাম্পে একটি গাড়িতে তেল নেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নি দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজিব (৩৫), রিয়াদ (৪০), হারুন (৪৫), রহমত উল্লাহ (৪০)।
আহতদের আত্মীয় পরিচয়ে শরিফ নামের একজন জানান, শুক্রবার ভোর ৪টায় উপরে উল্লেখিত ঘটনাস্থলে পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল নেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে তারা ৪জন দ্বয় দগ্ধ হয়। তিনি তাদের উদ্ধার করে সকাল ৬টা ৩০মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউট নিয়ে আসে। বর্তমানে তারা জাতীয় বার্ন ইনস্টিউট জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, আহত রাজিব ও হারুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।