Search

Search

শহীদ আবু সাঈদের আদর্শ বাস্তবায়নে জীবন দিতেও প্রস্তুত জামায়াত: ডা. শফিকুর রহমান

রংপুরের পীরগঞ্জ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান | ছবি: স্টার নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ যেমন জীবন দিয়ে তার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছেন, আমরাও প্রয়োজনে জীবন দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন করব।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমীর।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনও মামলা দিয়ে মানুষকে হয়রানি করেনি এবং জাতিকে বিভক্ত করার রাজনীতিতেও বিশ্বাস করে না। ন্যায় ও নীতির ভিত্তিতে দেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, জীবন থাকতে অন্যায়ের কাছে মাথা নত করব না। দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক দেওয়া হবে না।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি যুব সমাজকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যায় রোধে প্রয়োজনে আবারও সংগ্রামে নামতে হবে।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমীর আজ (শনিবার) গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সম্পর্কিত খবর :