Search

Search

বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী | ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ক্যাশ অফিসার ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উত্তর বাড্ডার একতা সোসাইটিতে তার বোন নিপা বাড়ৈয়ের বাসায় এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন।

মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে সুবীর। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।

রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সুবীরের মামাতো ভাই নির্মল বাড়ৈ বলেন, সুবীর জনতা ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখার (সোনা মিয়া মার্কেট) ক্যাশ অফিসার ছিলেন এবং ওই এলাকায় একা থাকতেন। তিনি অবিবাহিতছিলেন।

নির্মল আরও জানান, গত ১৭ জানুয়ারি সুবীর তার মামাতো বোন নিপা বাড়ৈয়ের একতা সোসাইটির বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে ওই ভবনের আটতলার ছাদে ওঠেন। একপর্যায়ে সেখান থেকেতিনি লাফিয়ে পড়েন। নির্মল বলেন, সুবীর কেন লাফ দিয়েছেন, তা তিনি জানেন না।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ খবর পেয়ে ওই বাসার সামনে থেকে সুবীর বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত৯টার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ব্যাংক কর্মকর্তা এমনটি করেছেন এর বিস্তারিত জানার চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর :