Search

Search

টাঙ্গাইলে আচরণবিধি ভেঙে খিচুড়ির আয়োজন, জামায়াত কর্মীদের জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে | ছবি: স্টার নিউজ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী কর্মীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।এসময় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দুল্যা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খিচুড়ির আয়োজন করায় সংশ্লিষ্টদের ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অভিযানকালে জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর :