ভোট ছিনতাইকারীদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করার ঘোষণা মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, যারা পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরলীর সমন্বিত সরকারি অফিস ভবন সংলগ্ন সড়কে পথসভায় তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, কোনো কোনো প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনও প্রস্তুত হয়নি। সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায় ছিনতাই করার চেষ্টা করে তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে।
তিনি বলেন, যারা পেশি শক্তি প্রয়োগের চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মত আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন তাদের সতর্ক করতে চাই; এই বিপদজনক পথে পা দিবেন না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, ১১ দল কারো ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী এক্য কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীকে ক্ষমতান করার জন্য জোট করেনি। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে।
এর আগে পথসভায় নেতাকর্মীদের উপস্থিতে কাণায় কাণায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পথসভা শেষে ফরিদপুরের উদেশ্যে রওনা হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।