নারী হেনস্তাকারীদের বিষয়ে ডাকসুর জিরো টলারেন্স: সাদিক কায়েম
নারী হেনস্তাকারীদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘নারীদের নিয়ে যারা সাইবার বুলিং করে তারা সমাজের কুলাঙ্গার।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইসলামী ছাত্রীসংস্থার ঢাবি শাখা আয়োজিত ‘হিম উৎসব ১৪৩২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, 'যারা নারীদের নিয়ে সাইবার বুলিং করে, তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। নির্বাচনী প্রচারণা শুরুর পর মিরপুরে আমাদের মা-বোনদের ওপর হামলা হয়েছে। গতকাল টাঙ্গাইলেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের বড় পরিচয় তারা কুলাঙ্গার। তাদের ধরে বিচারের আওতায় আনতে হবে।'
নারী হেনস্তাকারীদের আইনি প্রক্রিয়ায় প্রতিহত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'ডাকসু সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে। কারও ওপর মব তৈরি করা কিংবা মবের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়াকে আমরা সমর্থন করি না।'
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, 'আপনারা সহনশীল হোন। কারও গণতান্ত্রিক চর্চায় বাধা দেবেন না। নির্বাচনী প্রচারণার সময় মা-বোনদের ওপর হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এ ধরনের কাজ করবে, দেশের জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গণরায় দেবে।'
ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে দুই দিনব্যাপী 'হিম উৎসব ১৪৩২'-এ ঢাবি শিক্ষার্থীদের জন্য ফ্রি মেহেদী কর্নার, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের স্টল ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাবিকুন্নাহার তামান্না, সেক্রেটারি আফসানা আক্তার, ডাকসুর বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।