Search

Search

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ও রেহানার সন্তানদের বিরুদ্ধে রায়ের অপেক্ষা

শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক | ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে এ মামলার রায় ঘোষণা হতে পারে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলা দুটির রায় ঘোষণা করবেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সম্পন্ন হয়।



সম্পর্কিত খবর :