চাঁনখারপুলে ৬ হত্যা মামলার ৫ আসামির সাজা বৃদ্ধির আবেদন
এদিকে, ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি শহিদুল হক সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ মামলার পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি।
এদিকে, জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় শেখ ফজলে নূর তাপসসহ পলাতক ২৪ আসামির আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি। একই ট্রাইব্যুনালে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে ৩ ফেব্রুয়ারি।
এছাড়া, ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দির ওপর জেরা এখনও শেষ হয়নি। বাকি জেরার জন্য রবিবার নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।