Search

Search

এপস্টেইনের দ্বীপে যাননি বলে দাবি ট্রাম্পের

জেফ্রি এপস্টিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত

এপস্টেইনের দ্বীপে যাননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্র্যামি অ্যাওয়ার্ডে কমেডিয়ান ট্রেভর নোয়াহর মন্তব্য নিয়ে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

এ সময় নোয়াহর ওপর ক্ষোভ উগড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গ্র্যামিতে তিনি খুবই জঘন্য পারফর্ম করেছেন। তাকে মানুষ হিসেবেও জঘন্য বলে আখ্যা দেন ট্রাম্প।

সোমবার সঙ্গীত অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজনে কৌতুক করে নোয়াহ বলেন, ‘যেকোনো সঙ্গীত শিল্পীই গ্র্যামি অ্যাওয়ার্ড ঠিক ততটাই চান, যতটা ট্রাম্প গ্রিনল্যান্ড চান। কারণ এখন এপস্টেইনের দ্বীপ আর না থাকায়, বিল ক্লিনটনের সঙ্গে ফূর্তি করতে ট্রাম্পের নতুন একটি দ্বীপ প্রয়োজন। এ মন্তব্যের জেরে নোয়াহর বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন ট্রাম্প।

তিনি বলেন, ট্রেভর নোয়াহ বলেছে আমি জেফ্রির দ্বীপে গিয়েছি। কিন্তু আমি যাইনি। আমার ধারণা নোয়াহ একজন জঘন্য মানুষ। সে গ্র্যামিতে খুবই জঘন্য পারফরম্যান্স করেছে। গ্র্যামি অ্যাওয়ার্ডের পুরো আয়োজনটাই জঘন্য লেগেছে। দেখার মতো ছিল না।

ট্রাম্প আরও বলেন, নোয়াহ ছিল একটা জঘন্য হোস্ট, অবশ্য জিমি কিমেলের চেয়ে ভালো! বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত ৩০ লাখ নথিতে প্রমাণিত যে এপস্টেইনের সঙ্গে ডেমোক্র্যাটদেরই দহরম-মহরম ছিল। তারা একসঙ্গে মিলে আমাকে ভোটে হারানোর ষড়যন্ত্র করছিল। জেফ্রি এপস্টেইনের কুকীর্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

সম্পর্কিত খবর :