Search

Search

সাফিকুর রহমানের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা সুলতানা

সংগৃহীত
১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ও কারাগারে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন এমডি হসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে তার চুক্তি বাতিলের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া এবং হেফাজতে নেওয়ার কারণে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তির আলোকে সাফিকুর রহমানের চুক্তি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটির ব্যবস্থাপনা কার্যক্রম সুচারু ও কার্যকর রাখতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এভিয়েশন ও সিএ) ড. হুমায়রা সুলতানাকে বিমানের এমডি ও সিইও পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। ‘বাংলাদেশ বিমান (রদবদল এবং রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২-এর সংশোধন) আইন, ২০২৩’-এর ৩০(গ) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ শাকিলা পারভীন।

সম্পর্কিত খবর :