Search

Search

ভোলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে বিজিবি

টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা | ভোলা প্রতিনিধি
দ্বীপজেলা ভোলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় ভোলায় দায়িত্বরত বিজিবি উপ-অধিনায়ক মেজর কাজী মারুফ উল ইসলাম ভোলা সরকারি স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসময় মেজর মারুফ বলেন, ভোলা জেলার সাত উপজেলার মধ্যে মনপুরা ছাড়া অন্য ৬ উপজেলায় সাত প্লাটুন বিজিবি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করছে। সব দল ও প্রার্থীর ক্ষেত্রে বিজিবি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন শান্ত, নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধিতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

সম্পর্কিত খবর :