Search

Search

এনসিপিতে যোগ দিলেন নেত্রকোণার গণঅধিকার ও সহযোগী সংগঠনের ১ হাজার নেতাকর্মী

এনসিপিতে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী | সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নেত্রকোণা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মো. ফেরদৌস আহমেদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার প্রায় এক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। এ সময় ফেরদৌস আহমেদ ও উপস্থিত নেতাকর্মীরা বলেন, 'এনসিপির আদর্শ ও ন্যায় নীতি এবং তাদের সার্বিক কর্মসূচি তাদেরকে আকৃষ্ট করেছে এনসিপিতে যোগ দেওয়ার জন্য তাই তারাএনসিপিতে আস্থা প্রকাশ করে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করার ঘোষণা দেন'।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, 'সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতি গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। নেত্রকোণার এত বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে'।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির আহবায়ক মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব মো জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ সহ স্থানীয় এনসিপির

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা এনসিপির সদস্য ফরম পূরণ করেন এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর :