Search

Search

রক্তের ঋণ শোধ করতে ভোট কেন্দ্রে আসুন: ইকবাল হাসান টুকু

জুলাই যোদ্ধার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু | স্টার নিউজ
রক্তের ঋণ শোধ করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে গণতন্ত্রকে অর্থবহ করার আহ্বান জানিয়েছেনবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়কসহ শতাধিক জুলাই যোদ্ধার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরপর বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শুরুতেই গণমাধ্যমের মুখোমুখি হন ইকবাল হাসান মাহমুদ টুকু।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমাদের এই ভোট অনেক শহীদের রক্তের বিনিময়ে এসেছে, জনগণের প্রতি আহ্বান রক্তের ঋণ শোধ করতে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিয়ে গণতন্ত্রকে অর্থবহ করুন।’

এসময় প্রায় ১০০ বছর ধরে এই অঞ্চলের মানুষের জন্য পারিবারিকভাবেই কাজ করার ইতিহাস স্মরণ করে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা রয়েছে আমার কাছে, নির্বাচিত হলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার পাশাপাশি এই অঞ্চলের কৃষির উন্নয়ন ও গ্রিন ইকোনমি গড়তে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকেই গণতান্ত্রিক ধারা মেনে চলবে হবে, ভেতরে একটা বাইরে একটা বললে চলবে না। গণতন্ত্রের অর্থ হল জনগণ ভোট দিয়ে সরকার আনবে, পাঁচ বছর পর পছন্দ না হলে জনগণের ভোটে সেই সরকার বিতাড়িত হবে, সেই গণতন্ত্র আমরা কায়েম করতে চাই।’

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :