বান্দরবানে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার
বান্দরবানের শহরে বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়াগ্যাস গ্রেনেডআইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত বলে জানিয়েছেন পুলিশ সুপার।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা বারোটায় শহরেরবাসস্ট্যান্ডব্রিজের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বেলা বারোটায় দিকে এক বাচ্চা দুটি গ্রেনেডবাসস্ট্যান্ডসংলগ্ন পলিথিনে মোড়ানো অবস্থায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে অবিস্ফোরিত দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা শিশু তামিম ও শিমুল হক চৌধুরী বলেন, 'আমরা খেলা করতে গিয়েছিলাম সেখানে একটি শপিং ব্যাগ পেয়েছি। পরে শপিং ব্যাগ খুলে দেখি অন্যকিছু। পরে উদ্ধার করে পুলিশ সার্জেন্টের কাছে জমা দিয়েছি'।
এ বিষয়ে পুলিশ সুপার আবদুর রহমান বলেন, 'যে দুটি বস্তু উদ্ধার করা হয়েছে সেটি পুলিশের ব্যবহৃত গ্যাস গ্রেনেড। এটি মুলত ব্যবহার হয় মিছিল মিটিং ক্ষেত্রে। আর ৫ই আগস্টের পর বান্দরবান থানায় কিংবা ফাঁড়ি থেকে কোনো কিছু লুট হয়নি। আর আমাদের জমা রাখা স্টকে কোনো গ্রেনেড মিসিং হয়নি। তবে ভয় পাওয়ার কিছু নাই'।
নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না এই বিষয়ে পুলিশ সুপার বলেন, 'আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আমরা নিশ্চয়তা দিচ্ছি'।