স্বতন্ত্র প্রার্থীকে বাংলাদেশের সবচেয়ে বড় 'বেইমান' বললেন জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমার পেছনে কাপ-পিরিচ (স্বতন্ত্র প্রার্থী) আছে; বাংলাদেশের সবচেয়ে বড় বেইমান হচ্ছে এই কাপ-পিরিচ।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বটতলী বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় ডিজিটাল বাস ব্যবহার নিয়ে তিনি বলেন, 'লাল সবুজের গাড়ি বানাইছে তারেক রহমান, আমরাও হমাণ করে এইগা বানাই। বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভোট দিয়েছে, আপনারা দুইজন মন্ত্রী ছিলেন। এখন আমাদের বলেন দুর্নীতিবাজ! আমাদের বলেন আরেকটি শোষণমূলক সরকার হবে। মনে রাখবেন, তারেক রহমান শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান; তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও কোনোদিন দেবেন না।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের আকাশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারেক রহমান সরকার গঠন করবেন, যদি আপনারা ধানের শীষের প্রার্থীদের জয়যুক্ত করতে পারেন। বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য উপযুক্ত বেতনের ব্যবস্থা করা হবে।'