Search

Search

হাতপাখাকে বিজয়ী করলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন: রেজাউল করিম

জনসভায় কথা বলছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম | স্টার নিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, হাত পাখা প্রতীককে বিজয়ী করতে পারলে আল্লাহ আখিরাতে শান্তি দান করবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর ১ আসনের দলীয় প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, 'স্বাধীনতার পর যাদের মাধ্যমে দেশ পরিচালনা হয়েছিল, তাদের শাসন সবাই দেখেছে। তাই নতুনভাবে উন্নয়নের ফুল ঝুড়ি প্রয়োজন নেই'।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর ও বকশীগঞ্জ উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর :