ফ্যাসিস্ট গোষ্ঠী এখনও ওৎ পেতে আছে: উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও কোথাও না কোথাও ওৎ পেতে আছে। এখনও তারা সুযোগ পেলেই আসতে চায়। তাই হাদীদের বাঁচতে দিচ্ছে না। সেজন্য আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথা বলছি'।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, 'দেশে যে সংস্কারগুলো প্রয়োজন তা হতে পারে আগামী নির্বাচিত সরকারের জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে। বিশেষ করে বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম খতীবরা এবং শিক্ষকরা সমাজের সব ধরনের মানুষ একত্রে এক জায়গায় আসছে এটা বলার জন্য আমরা আগামী নির্বাচন করবো বুঝে শুনে করবো'।
তিনি আরও বলেন, 'আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলেছেন, নির্বাচনটা আনন্দমুখর হতে হবে। আমরা ভয় পাবো না। ভোট দিতে গিয়ে যেন ভয় না পাই। মা-বোনরা যেন ভোট দিতে যায়। যারা নতুন ভোটার আছে তারা যেন অবশ্যই ভোট দিতে যায়'।
এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য, শিক্ষক এবং স্থানীয়রা।
সমাবেশের শুরুতে ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণসহ ভোটার উদ্বুদ্ধকরণে গান ও বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।