Search

Search

ভোট দিয়ে চলে না এসে কেন্দ্রে থাকার আহ্বান তারেক রহমানের

কুমিল্লায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: স্টার নিউজ
ভোট দিয়ে চলে না এসে কেড়ে নেয়া অধিকার ফিরিয়ে আনতে কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণের ফুলতলি মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার প্রথে রোববার সন্ধ্যায় প্রথমে চৌদ্দগ্রাম পরে সদর দক্ষিণ ও দাউদকান্দি এলাকায় বক্তব্য দেন তারেক রহমান।

এ সময় বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষিকার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিতে স্বাস্থ্যকার্ড সেবার কথা জানান। সেই সঙ্গে তরুণদের স্বাবলম্বী করতে কুমিল্লা অঞ্চলে ইপিজেড স্থাপন ও নারীদের নতুন কর্মসংস্থানের পরিকল্পনার কথা উঠে আসে তার বক্তব্যে।

বক্তব্যের শেষে তিনি বলেন, খাল খনন আবার শুরু করবে বিএনপি। এদেশের কৃষিকে আবার জাগিয়ে তুলতে বিএনপি ক্ষমতায় এলে খাল খনন শুরু হবে৷ এবং সেটির উদ্বোধন করতে আমি নিজে কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলে আসবো।

অনুষ্ঠানে কুমিল্লা ও চাঁদপুরের ১৪টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :