Search

Search

পদত্যাগ করেছেন বান্দরবানের এনসিপি সদস্য সচিব এরফানুল হক

বান্দরবানের এনসিপি সদস্য সচিব এরফানুল হক | ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরফানুল হক জানান,নাগরিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপিতে রূপ নিলেও দলীয় সিদ্ধান্তের শঠতা ও দ্বিচারিতায় জনগণ ওনেতাকর্মীরা হতাশ হয়েছে
পার্টিতে রূপান্তরের পর প্রায় ৪০ হাজার তরুণ যুক্ত হলেও তাদের এম্পাওয়ার্ড করা হয়নি। বরং জামাতের প্রভাব ও জোট রাজনীতির কারণে সংগঠন তৃণমূলে বিস্তৃত হতে পারেনি।
‎বান্দরবান আসনে প্রার্থী নির্বাচন প্রসঙ্গেতিনি অভিযোগ করে লিখেন,‎এনসিপি আমার জন্মভূমি বান্দরবানের জনগণ ও জনগোষ্ঠীর আত্মসম্মান এবং মর্যাদার ওপরও আঘাত করেছে। পার্বত্য বান্দরবানে এমন একজন ব্যক্তিকে জোটের প্রার্থী করিয়েছেন পাহাড়েযার একদিনের সংগ্রাম নেই।পাহাড়ের প্রতিটি শিশুর জন্ম, শৈশব ও বেড়ে ওঠার পেছনে যে অসংখ্য গল্প ও সংগ্রাম রয়েছে—তা অনুধাবনের মতো মনস্তত্ত্ব এদের নেই।

তিনি বলেন,সুদূর মহেশখালী থেকে একজন উন্নয়নকর্মীকে এনে তাকে দশ-দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। এটা যে পাহাড়ি জনপদের মানুষের আত্মসম্মানে লাগতে পারে, এইবোধটুকুও তাদের নেই।
‎পার্টির শুরু থেকেই আমি তাকে চিনি। যতদূর দেখেছি, তিনি সুন্দর কথা বলে আপাতদৃষ্টিতে মানুষকে প্রভাবিত করতে পারেন, কিন্তু মানুষের সমস্যা সমাধানে কখনোই পাশে দাঁড়ান না। ‎আমার আশঙ্কা, নির্বাচনের দিনসর্বোচ্চ সন্ধ্যা ৬টা পর্যন্তই তিনি বান্দরবানে থাকবেন। এরপর যে ক’জন স্থানীয় নেতাকর্মী ও সমর্থক এই ক’দিন তার জন্য কাজ করবে, ঝুঁকি নেবে—তাদের একা রেখে তিনি চলে যাবেন। অবশ্য নির্বাচনের পরনাহিদ–আখতার – হাসনাতরাও মাঠ-পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব না নিয়ে জামায়াতের সাথে মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে, পদত্যাগের বিষয়ে বান্দরবান জেলা এনসিপি সদস্য সচিব এরফানুল হকের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি ধরেননি।

সম্পর্কিত খবর :