সুনামগঞ্জে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার-আটক-৪
সুনামগঞ্জের ৬ উপজেলায় সেনাবাহিনীর অভিযোগে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় চিহ্নিত ৪ সন্ত্রাসীকে আটক করা হয়।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলা এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের পাশাপাশি ২টি বিদেশি পিস্তল, ৪টি '২২ রাইফেল', ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮০টি দেশীয় সাউন্ড বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।