Search

Search

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ | ছবি: স্টার নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান এবং ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর :