Search

Search

জুলাই সনদের পক্ষে গণ-মানুষের সমর্থন চাচ্ছি: আদিলুর রহমান

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান | স্টার নিউজ
জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদের পক্ষে গণ-মানুষের সমর্থনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্তউপদেষ্টা আদিলুর রহমান খান। তিনিবলেন, ‘জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সে বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে সনদ তৈরি হয়েছে।’

বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খানআরও বলেন, ‘বাংলাদেশের মানুষ পনেরোটা বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময় বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট। তাইজুলাই সনদের পক্ষে গণ-মানুষের সমর্থন চাচ্ছি, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকবে। গণ-ভোট শত বছরের দিকনির্দেশনা দিবে।’

তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়। লুটপাট, বিদেশে টাকা পাচার না হয়। সেজন্য জুলাই সনদেরপক্ষে, গণ-মানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্ত করার সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনও আগ্রাসনের কাছে মাথা নত করবে না।’

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

সম্পর্কিত খবর :