Search

Search

‘নির্বাচন কমিশন একটি দলের পকেটে ঢুকে গেছে’

‎সিরাজগঞ্জের-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান | ছবি: স্টার নিউজ
‎সিরাজগঞ্জের-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের ধারণা নির্বাচন কমিশন একটি দলের পকেটে ঢুকে গেছে। একটা দলের পক্ষ হয়ে তারা ভূমিকা পালন করছে।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় জামায়াত আমীরের জনসভাস্থল পরিদর্শন ও নির্বাচনী প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিভিন্ন জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে নয়, ধর্মীয় রাজনীতি করে।

সম্পর্কিত খবর :