Search

Search

যারা নিজেরাই ‘গুপ্ত’ হয়েছিলেন, তারাই আজ এসব বলছেন: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান | সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ‘যারা বছরের পর বছর আত্মগোপনে থেকে আজ মজলুমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন, তাদের অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।’

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ‘যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন, তারাই আজ মজলুমদের নিয়ে এসব বলছেন। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকালে সেটাই ভালো হবে। অন্যের চেহারা না দেখে নিজের চেহারা দেখুন।’

দলীয় ইশতেহারের আভাস দিয়ে জামায়াত আমীর ঘোষণা করেন, ‘ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও ব্যাংক ডাকাতমুক্ত করে ছাড়ব। আমরা যুব সমাজকে অপমানজনক বেকার ভাতা নয়, বরং তাদের হাতের তালুতে সম্মানের রুজি তুলে দিতে চাই।’

আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই হ্যাঁ ভোটের নাম হচ্ছে আজাদি। আমরা পরিবর্তনের পক্ষে প্রথম ভোট দেব গণভোটে।’

জনসভায় কেরানীগঞ্জ ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :