Search

Search

রংপুর যাচ্ছেন তারেক রহমান, জিয়ারত করবেন আবু সাঈদের কবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর ও জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।’

উল্লেখ্য, দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।

সম্পর্কিত খবর :